ঢাকাFriday , 14 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মনোহরদীতে প্রশাসনের নির্দেশনা রাত ৮টার পর দোকানপাট বন্ধের

News Admin
August 14, 2026 9:55 am
Link Copied!

১৫৬

 

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার


সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে ব্যবসা

প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে নরসিংদীর মনোহরদীতে ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যবসা

প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার মনোহরদী পৌরসভা বাজার, বাসস্ট্যান্ড, হাতিরদিয়া বাজার ও চালাকচর বাজারে শপিংমল,মার্কেট ও দোকানপাট নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না,তা দেখতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়া। এ সময় তিনি বিভিন্ন ব্যবসা

প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর সব ধরনের শপিংমল,মার্কেট ও দোকানপাট বন্ধ রাখতে হবে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দোকান ও ব্যবসা

প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় আলোকসজ্জা না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।