ঢাকাSaturday , 15 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার, এক মাসের সশ্রম কারাদণ্ড

News Admin
August 15, 2026 7:30 pm
Link Copied!

৯৮

 

নিজস্ব প্রতিনিধি


কুমিল্লা কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে কোতয়ালী মডেল থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. হৃদয় হোসেন (পিতা-মৃত বিল্লাল হোসেন), মো. সোলেমান (পিতা-মৃত জাহের মিয়া), মো. উজায়ের আহম্মেদ ওরফে সাজ্জাদ মারুফ (পিতা-মৃত জয়নাল আবেদীন), তিনজনই কুমিল্লার বুড়িচং থানার খাড়াতাইয়া এলাকার বাসিন্দা। এছাড়া মো. রবিউল্ল্যাহ (পিতা-আক্কাছ মিয়া), হিরারকান্দা, মুরাদনগর; সিয়াম হোসেন (পিতা-আমির হোসেন), ডুমুরিয়া চাঁনপুর; কালাম ওরফে পাভেল (পিতা-জাহিদ), মোগলটুলি; শরীফুল ইসলাম (পিতা-মো. হারুনুর রশিদ), অশোকতলা এবং মাইন উদ্দিন (পিতা-মৃত গিয়াস উদ্দিন), পূর্ব চাঁনপুর এলাকার বাসিন্দা।

পুলিশের প্রেস রিলিজ অনুযায়ী, গ্রেফতারের পর ধৃতদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে ১ (এক) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।