মনোহরদীতে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া
মনোহরদীতে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। রোববার (১৬ আগস্ট) বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।জানা যায়, উপজেলার গজারিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আজহারুল (২২) ও শেখেরগাঁও গ্রামের মৃত হাসিমুদ্দিনের ১৫ বছর বয়সী নবম শ্রেণির ছাত্রী তানজিমার বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেন।এ সময় মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেওয়া হবে না—মর্মে ছেলে আজহারুল ও...
১০৯
মনোহরদীতে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া
খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার
নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন।
রোববার (১৬ আগস্ট) বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।জানা যায়, উপজেলার গজারিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আজহারুল (২২) ও শেখেরগাঁও গ্রামের মৃত হাসিমুদ্দিনের ১৫ বছর বয়সী নবম শ্রেণির ছাত্রী তানজিমার বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেন।এ সময় মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেওয়া হবে না—মর্মে ছেলে আজহারুল ও মেয়ের মা আছমা খাতুনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যদের সামনে বিয়ের সকল আয়োজন বন্ধ করে দেওয়া হয়।অভিযানে মনোহরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।