ঢাকাSunday , 16 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন

News Admin
August 16, 2026 3:24 pm
Link Copied!

৬৩

সেলিম আহম্মেদঃ


“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিয়াজ মাখদুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা মোহাম্মাদ আজিজুর রহমান।

অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য সম্পদের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মাছ চাষে নিরাপদ ও পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তপু কুমার সাহা, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. শহিদ আলীসহ জনপ্রতিনিধি, মৎস্যচাষি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানান সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।