বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ, বুড়িচং উপজেলা কাউন্সিল-২০২৬ সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ৯টায় বুড়িচং দরবার শরীফে আয়োজিত কাউন্সিলে ৪১ সদস্যবিশিষ্ট বুড়িচং উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
অধ্যক্ষ মুফতি কাজী আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি গোলাম মোহাম্মদ মোস্তফা শাহ।
কাউন্সিলে অধ্যক্ষ মুফতি কাজী আবুল বাশারকে সভাপতি, হাফেজ মাওলানা বাইজিদ রেযা রজভিকে সাধারণ সম্পাদক এবং মাও. হাফেজ শাহজাহান সারওয়ারকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি মুফতি সৈয়দ আবু বকর সিদ্দীকি পীর সাহেব, সৈয়দ মিজানুর রহমান পীর সাহেব, মাও. আব্দুল জব্বার পীর সাহেব, সৈয়দ আব্দুল কাহের পীর সাহেব, উপাধ্যক্ষ গোলাম মোস্তফা, মাও. শাহিদুল ইসলাম পীর সাহেব, মাও. রফিকুল ইসলাম পীর সাহেব, অধ্যাপক মাও. এ এম শরীফুল ইসলাম ও মাও. তাজুল ইসলাম ভূইয়া।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি সৈয়দ সাবের আহমেদ ও মাওলানা মামুনুর রশীদ। সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি সালাউদ্দিন মামুন ফারুকী, দপ্তর সম্পাদক মাও. শাহিনুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ মোশারফ হোসাইন, প্রচার সম্পাদক প্রভাষক জামিল হোসাইন এবং প্রকাশনা সম্পাদক মাও. গোলাম আকবর।
এছাড়া আইন বিষয়ক সম্পাদক প্রভাষক আল আমিন সালেহী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক প্রভাষক মাওলানা মোস্তাফিজ বাশারী, সমাজ কল্যাণ সম্পাদক কাজী কাউছার চিশতী পীর সাহেব, সাহিত্য সম্পাদক মাও. রবিউল ইসলাম হেলালী, শিল্প ও বাণিজ্য সম্পাদক হাফেজ মাও. মনির হোসাইন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাও. মোহাম্মদ উল্লাহ এবং কৃষি ও পরিবেশ সম্পাদক হিসেবে মাও. নেয়ামত উল্লাহ দায়িত্ব পেয়েছেন।
কাউন্সিলে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় কমিটির অন্যান্য নির্বাহী সদস্যসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

