ঢাকাWednesday , 19 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

News Admin
August 19, 2026 2:14 pm
Link Copied!

৬২

 

সেলিম আহম্মেদ,বেনাপোল প্রতিনিধি :


যশোরের শার্শায় তৃতীয় শ্রেনীর শিশু ধর্ষণের অভিযোগে মকছেদ আলী নামে ১জনকে বয়স্ক ব‍্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতে অভিযান চালিয়ে গত রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার (১৮ আগস্ট) শিশুটির বাবা শার্শা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে শার্শা থানায় ধর্ষণের মামলা করা হয়। রাতে ধর্ষণ মামলার আসামীকে আটক করা হয়েছে । ধষর্ণ মামলার আসামী মকছেদ আলী (৫৫)। তিনি শার্শা উপজেলার মহিষা মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী । অভিযুক্ত ব্যক্তি তাঁদের প্রতিবেশী। গত ১২ আগস্ট বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পর শিশুটি খেলতে বের হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তি টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে গ্রামের একটি ঘেরের পাড়ে নিয়ে যাই। পরে শিশুটিকে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে৷ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় আইনগত ও চিকিৎসাসংক্রান্ত সহায়তার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।