শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সেলিম আহম্মেদ,বেনাপোলঃ যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালির উদ্বোধন করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামিম রেজা (অর্ণব)। র্যালিটি শার্শার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা সংগঠনের ঐতিহ্য, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবক দলের ভূমিকার কথা তুলে ধরেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত...
৫৩
সেলিম আহম্মেদ,বেনাপোলঃ
যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালির উদ্বোধন করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামিম রেজা (অর্ণব)।
র্যালিটি শার্শার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের ঐতিহ্য, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবক দলের ভূমিকার কথা তুলে ধরেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হোসেন রিপন, সদস্য সচিব সেলিম হোসেন হোসেন আশা এবং বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদুল ইসলাম শহিদ।
এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।