ঢাকাMonday , 24 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News Admin
August 24, 2026 5:38 am
Link Copied!

৫৩

 

হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | ঢাকা


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিমান বাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এই পর্ষদের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনীর যোগ্য ও দক্ষ কর্মকর্তাগণ পরবর্তী উচ্চতর পর্ষদ পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে মাননীয় প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে এডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাকে উষ্ণ অভিনন্দন জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ।

পদোন্নতিতে পেশাদারিত্ব ও সততার ওপর গুরুত্বারোপ:—

নির্বাচনী পর্ষদের উদ্বোধনী বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ১৯৭১ থেকে ২০২৪ সালের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সততা এবং আনুগত্যকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার জন্য নির্বাচনী পর্ষদের সদস্যদের কড়া নির্দেশনা দেন। পাশাপাশি, দেশের স্বাধীনতা রক্ষা এবং দুর্যোগ ও সংকটে বেসামরিক প্রশাসনকে সহায়তায় নৌ ও বিমান বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

বিমান বাহিনীর অপারেশনাল স্থাপনা পরিদর্শন ও আধুনিক প্রযুক্তির উদ্বোধন:—

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।

★এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন (ADSI):- তিনি ঢাকা সেনানিবাসের আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্রে (ADOC) আনুষ্ঠানিকভাবে ADSI-এর উদ্বোধনী স্মারক ফলক উন্মোচন করেন এবং এর কার্যক্রম পরিদর্শন করেন।

★এয়ার কমান্ড অপারেশন সেন্টার (ACOC):- তিনি ACOC-এ ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যুদ্ধবিমানের ইন্টারসেপশন এবং ড্রোন (UAV)-এর লাইভ ফিডের সহায়তায় হেলিকপ্টারের মাধ্যমে ট্রুপস ইনসার্শন অবলোকন করেন।

★এ্যারোস্পেস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স (ARDC):- তিনি ARDC-এর বিভিন্ন গবেষণা কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি (Indigenous) কামিকাজে ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন ও ভিটল (VTOL) ড্রোনসহ বিভিন্ন কোয়াডকপ্টারের উড্ডয়ন প্রদর্শনী ঘুরে দেখেন।

প্রযুক্তির এই আত্মনির্ভরশীলতা বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে এক যুগান্তকারী পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।