ঢাকাSunday , 5 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মানবিক উদ্যোগে সর্বানন্দ ইউনিয়নে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন,চেয়ারম্যান জহুরুল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগে স্বল্প খরচে মিলবে জরুরি সেবা

News Admin
July 5, 2026 1:37 pm
Link Copied!

৭৩

মোঃ মহিবুল্লাহ মেহেদী,সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাধারণ মানুষের জরুরি চিকিৎসাসেবা সহজলভ্য করতে মানবিক উদ্যোগে একটি অ্যাম্বুলেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ইউনিয়নবাসী স্বল্প খরচে রোগী পরিবহনের সুযোগ পাবেন, আর অসহায় ও দরিদ্রদের জন্য সেবাটি থাকবে সম্পূর্ণ বিনামূল্যে।

রবিবার (৫ জুলাই) সর্বানন্দ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী ও আলোচনা সভার মাধ্যমে এ সেবার কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মাজেদুর রহমান।

মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমির মোঃ শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি মোঃ সামিউল ইসলাম, পৌর জামায়াতের আমির মোঃ একরামুল হক, সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজার রহমান এবং সদস্য সচিব তাহের ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধিবৃন্দ।

সভায় চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম বলেন, নির্বাচনের সময় ইউনিয়নবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। তিনি জানান, সাধারণ মানুষ শুধুমাত্র জ্বালানি খরচ বহন করে এ সেবা গ্রহণ করতে পারবেন। তবে অসহায় ও দরিদ্র মানুষের জন্য এটি সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বক্তারা বলেন, গ্রামীণ জনপদে জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে এই অ্যাম্বুলেন্স সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে চিকিৎসাসেবা গ্রহণে সময় ও ব্যয় কমবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।