ঢাকাSaturday , 29 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাইরে মদপানের পর সংঘর্ষ, হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যু

News Admin
August 29, 2026 9:04 am
Link Copied!

৬৬

 

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি


মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় মদপানের পর সংঘর্ষে আহত আলমগীর হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর আগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল বলে জানা গেছে।

নিহত আলমগীর হোসেন উপজেলার ফোর্ডনগর খানপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি ফার্নিচার কারখানায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে কয়েকজনের সঙ্গে মদপান করার পর আলমগীরের সঙ্গে ফোর্ডনগর সড়কের একটি ফার্নিচার কারখানার সামনে সুমন খাঁ নামে এক ব্যক্তির বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় আলমগীর মাথায় গুরুতর আঘাত পান।

পরে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে প্রাপ্ত মেডিকেল রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে মদপানের বিষয়টি উল্লেখ রয়েছে। এর আগে নিহতের পরিবারের পক্ষ থেকে এক ব্যক্তির বিরুদ্ধে মারধরের অভিযোগ করা হয়েছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নতুন কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।