নিজস্ব প্রতিনিধি। পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংঘর্ষে রূপ নিলে রক্তক্ষয়ী পরিস্থিতিতে আহত হয়েছেন বেশ কয়েকজন নেতাকর্মী।" বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে গলাচিপায় এক বর্ণাঢ্য ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়। আনন্দ মিছিলটির নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির এবং পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শিপলু খান। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে পথ অতিক্রম করছিল। কিন্তু পুলিশের উপস্থিতিতেই হঠাৎ বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা হাসান মামুন গ্রুপের সমর্থকরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। হামলায় বরিশাল অমৃত লাল দে কলেজ ছাত্রদলের সদস্য মোঃ...
১০৩
নিজস্ব প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংঘর্ষে রূপ নিলে রক্তক্ষয়ী পরিস্থিতিতে আহত হয়েছেন বেশ কয়েকজন নেতাকর্মী।”
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে গলাচিপায় এক বর্ণাঢ্য ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়। আনন্দ মিছিলটির নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির এবং পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শিপলু খান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে পথ অতিক্রম করছিল। কিন্তু পুলিশের উপস্থিতিতেই হঠাৎ বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা হাসান মামুন গ্রুপের সমর্থকরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়।
হামলায় বরিশাল অমৃত লাল দে কলেজ ছাত্রদলের সদস্য মোঃ হাসিবুর রহমান হাসিবসহ দলের অনেক নেতাকর্মী গুরুতর আহত হন। হামলার ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও থমথমে পরিবেশ সৃষ্টি হয়।
ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।