ঢাকাWednesday , 2 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত।

News Admin
September 2, 2026 3:40 am
Link Copied!

৫৬

হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | নান্দাইল,ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইলে ১ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইলের সাংসদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। র‍্যালীটি ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, আনোয়ার হোসেন মাস্টার, জাহাঙ্গীর হোসেন বাবুল, জিয়াউল হক ভূঁইয়া রাজু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্যসচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস, কামরুজ্জামান রাসেল, শাকিল মাহমুদ, ছাত্রদল নেতা অনিক আহমেদ বাবুল, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন সহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।