শার্শায় বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা
বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিদেরনিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন।সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও অপপ্রচার সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাই যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করে বস্তুনিষ্ঠ সংবাদ ও সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে।এ সময় গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, সাংবাদিক এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
১৬৪
বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিদেরনিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন।সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও অপপ্রচার সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাই যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করে বস্তুনিষ্ঠ সংবাদ ও সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে।এ সময় গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, সাংবাদিক এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।