ঢাকাThursday , 3 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

প্রায় দুই বছর পর চেয়ারম্যান পদে প্রত্যাবর্তন, দায়িত্ব বুঝে নিলেন ৬ জনপ্রতিনিধি

News Admin
September 3, 2026 7:22 am
Link Copied!

৩৭

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

হাইকোর্টের আদেশের পর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুনরায় নিজ নিজ দায়িত্বে ফিরেছেন। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর প্যানেল চেয়ারম্যানদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং কয়েকজন চেয়ারম্যান ইতোমধ্যে পরিষদের কার্যক্রম পরিচালনা শুরু করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাইকোর্টের রিট পিটিশন নং-৭০০৩/২০২৫ এর নির্দেশনা, স্থানীয় সরকার বিভাগের পরামর্শ এবং জেলা সরকারি আইন কর্মকর্তার আইনগত মতামতের ভিত্তিতে চেয়ারম্যানদের দায়িত্ব পুনরায় অর্পণ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর প্যানেল চেয়ারম্যানদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

দায়িত্ব ফিরে পাওয়া চেয়ারম্যানরা হলেন— বাল্লা ইউনিয়নের মো. বাচ্চু মিয়া, চালা ইউনিয়নের কাজী আব্দুল মজিদ, রামকৃষ্ণপুর ইউনিয়নের মো. কামাল হোসেন, হারুকান্দি ইউনিয়নের শেখ মোশারফ হোসেন, ধুলশুড়া ইউনিয়নের মো. জায়েদ খান এবং বলড়া ইউনিয়নের মো. মোসলেম উদ্দিন খান কুন্নু।

বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাচ্চু মিয়া বলেন, দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর হাইকোর্টের নির্দেশে তিনি পুনরায় দায়িত্ব ফিরে পেয়েছেন। বর্তমানে প্যানেল চেয়ারম্যানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের কার্যক্রম চলছে।

চালা ইউনিয়নের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ বলেন, প্রায় দুই বছর আইনি লড়াইয়ের পর আদালতের নির্দেশনায় দায়িত্ব ফিরে পাওয়ার সুযোগ হয়েছে। খুব শিগগিরই দায়িত্ব গ্রহণের সকল প্রক্রিয়া সম্পন্ন হবে।

ধুলশুড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জায়েদ খান জানান, বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম শুরু করেছেন।

হরিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাহিজা বীসরাত হোসেন বলেন, হাইকোর্টের আদেশ এবং জেলা প্রশাসকের নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট ছয় চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য প্যানেল চেয়ারম্যানদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মামলাজনিত কারণে হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ছয় চেয়ারম্যানের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে হাইকোর্টের নির্দেশনায় তারা পুনরায় দায়িত্ব ফিরে পেলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।