নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭১ লাখ ২৯ হাজার ৩১০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাজিয়াতলী, মাদলা, খাদলা, সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় বাসমতি চাল, গরু, ফুচকা, বাজি, শিং মাছ, তাস, সেভেন অয়েল, অডোমোস, অলিভ অয়েল, পন্ডস ক্রিম, শ্যাম্পু, সাবান, মদ ও ইজিবাইকসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৭১ লাখ ২৯ হাজার ৩১০ টাকা বলে জানিয়েছে বিজিবি। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়,...
৭৬
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭১ লাখ ২৯ হাজার ৩১০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাজিয়াতলী, মাদলা, খাদলা, সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় বাসমতি চাল, গরু, ফুচকা, বাজি, শিং মাছ, তাস, সেভেন অয়েল, অডোমোস, অলিভ অয়েল, পন্ডস ক্রিম, শ্যাম্পু, সাবান, মদ ও ইজিবাইকসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করা হয়।
জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৭১ লাখ ২৯ হাজার ৩১০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে পুশ-ইন, মাদক, নারী ও শিশু পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।