ঢাকাThursday , 3 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত :-

News Admin
September 3, 2026 3:42 pm
Link Copied!

৪৯

 

সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি:


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে নির্ধারিত পদের বিপরীতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় প্রবিধান অনুযায়ী নতুন এই কমিটির চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।
এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঘোষিত তালিকা অনুযায়ী নির্বাচিতরা হলেন:
ভাইস চেয়ারম্যান: জনাব মোঃ তৌফিকুল ইসলাম
সেক্রেটারী: জনাব সাইফুল ইসলাম
সদস্য: জনাব মোহাম্মদ শাহজাহান কবীর
সদস্য: জনাব এস, এম নিয়ামতে খোদা ইকবাল হোসেন
সদস্য: জনাব আহসান উদ্দিন আহমেদ
সদস্য: জনাব দুলাল খান
সদস্য: জনাব জিয়াউর রহমান
প্রধান নির্বাচন কমিশনার রিয়াজ মোহাম্মদ কটন স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানানো হয়, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদে ১ জন, সেক্রেটারি পদে ১ জন এবং সদস্য পদে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। প্রতিটি পদেই একক প্রার্থী থাকায় উপস্থিত সদস্য ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ বছরের (২০২৬–২০২৮) জন্য তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন ও অন্যান্য গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।