ঢাকাThursday , 3 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

জিয়া স্মৃতি বইমেলায় মোহাম্মদ মাসুদ-এর বই কিনলেন ডা. জুবাইদা রহমান

News Admin
September 3, 2026 4:55 pm
Link Copied!

৫০

নিউজ ডেস্ক


বাংলা একাডেমি প্রাঙ্গণে চলমান জিয়া স্মৃতি বইমেলা ২০২৬-এ পাঠক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মেলা প্রাঙ্গণে আজ এক বিশেষ মুহূর্তের সৃষ্টি হয়, যখন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান মেলা পরিদর্শন করেন এবং তরুণ ও সম্ভাবনাময় লেখক মোহাম্মদ মাসুদ-এর লেখা নতুন বই “জিয়াউর রহমান : এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার” বইটি সংগ্রহ করেন।

আজ বিকেলে মেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত ‘প্রতিভা প্রকাশ’ (স্টল নং-৩৭)-এ এসে তিনি বইটি নিজ হাতে ক্রয় করেন। বইটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুমাত্রিক নেতৃত্ব, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের দূরদর্শী রূপরেখা অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে।বইটি ক্রয়ের পর ডা. জুবাইদা রহমান লেখক মোহাম্মদ মাসুদ-এর এই ঐতিহাসিক ও গবেষণাধর্মী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, “শহীদ জিয়ার দেশ গঠনের সঠিক ইতিহাস এবং তাঁর দূরদর্শী চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। এই বইটি সেই অভাব পূরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি বইটির বহুল প্রচার ও সাফল্য কামনা করেন।লেখক মোহাম্মদ মাসুদ তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন,

“ডা. জুবাইদা রহমান-এর মতো একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমার বইটি নিজ হাতে সংগ্রহ করেছেন, এটি একজন লেখক হিসেবে আমার জন্য অত্যন্ত গর্বের এবং বড় অনুপ্রেরণা।

আশা করি সাধারণ পাঠকরাও বইটি পড়ে শহীদ জিয়ার প্রকৃত অবদান সম্পর্কে জানতে পারবেন।”মেলা সংশ্লিষ্টরা জানান, ‘প্রতিভা প্রকাশ’-এর ৩৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে এবং উদ্বোধনের পর থেকেই বইটি নিয়ে পাঠকদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

গোলাম কিবরিয়া বুড়িচং ব্রাহ্মণপাড়া প্রতিনিধি কুমিল্লা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।