মোঃ মহিবুল্লাহ মেহেদী, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে বিষপান করে মো. শাহিন মিয়া (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিন মিয়া ওই গ্রামের মো. রিয়াজুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে শাহিন মিয়া বিষপান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক...
৮৩
মোঃ মহিবুল্লাহ মেহেদী, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে বিষপান করে মো. শাহিন মিয়া (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিন মিয়া ওই গ্রামের মো. রিয়াজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে শাহিন মিয়া বিষপান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) রুহুল আমিন ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এসআই রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই শাহিন মিয়া বিষপান করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।