ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত, সঙ্গে পুরো টিম

News Admin
September 15, 2026 2:36 pm
Link Copied!

১১০

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি 

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত আজ মঙ্গলবার সন্ধ্যায় মালদ্বীপে পৌঁছেছেন। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর পুরো টিম। জানা গেছে, তাঁরা তিন দিনের সফরে মালদ্বীপে এসেছেন।

মালদ্বীপে পৌঁছানোর পর জে কে শান্ত ও তাঁর টিমকে আন্তরিকভাবে রিসিভ করেন মালদ্বীপ প্রবাসী শাকিল ভাই। এ সময় তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয় এবং সফরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জানা গেছে, তিন দিনের এই সফরে জে কে শান্ত ও তাঁর টিম মালদ্বীপের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটনকেন্দ্র এবং প্রবাসী বাংলাদেশিদের জীবনযাপন নিয়ে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করবেন।

জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটরের মালদ্বীপ আগমনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাঁর ভক্ত ও অনুসারীরা আশা করছেন, এই সফর থেকে মালদ্বীপের সৌন্দর্য ও প্রবাসী জীবনের নানা দিক নিয়ে দারুণ কিছু নতুন কনটেন্ট উপহার পাবেন।

জে কে শান্ত ও তাঁর পুরো টিমের মালদ্বীপ সফর আনন্দময় ও সফল হোক—এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।

সৌজন্যে:
মালদ্বীপ প্রবাসী মোঃ আল আমিন 🇲🇻🇧🇩

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।