ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বাকশীমুল উত্তরপাড়ার দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তাটি জামায়াতে ইসলামীর নিজস্ব অর্থায়নে সংস্কার করা হয়েছে

News Admin
September 16, 2026 11:30 am
Link Copied!

৫৫

মারুফ হোসেন

দীর্ঘদিন ধরে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল উত্তরপাড়া মূল সড়ক থেকে বাড়ির ভেতরে যাওয়ার জন্য অনেকগুলো পরিবারের ব্যাবহারের জন্য একটা মাত্র রাস্তা এবং এটি বেহাল দশা হয়েছে। এতে করে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। রাস্তাটির বেহাল দশার কারণে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল।

কিছুদিন আগে এই ভাঙা রাস্তার কারণে একজন ব্যক্তি দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। তাঁর চিকিৎসায় প্রায় ৪ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তাটি দ্রুত করার লক্ষ্যে মোঃ জাহাঙ্গীর আলম রাস্তাটি সংস্কারের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের কাছে দাবি জানান।

এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করে। এর ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে, স্বাভাবিক হয়েছে চলাচল এবং কমেছে দুর্ঘটনার ঝুঁকি।

সংস্কারকাজ পরিদর্শন ও বাস্তবায়নের সময় উপস্থিত ছিলেন— ২ নং বাকশীমুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মোঃ কবির হোসেন, ২ নং বাকশীমুল ইউনিয়ন জামায়াতে আমির মোঃ আবদুর রৌফ, ৩ নং ওয়ার্ড সভাপতি ও মেম্বার প্রার্থী মাওলানা নুরুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সেক্রেটারি ডা. নাসির উদ্দিন মিলন। আরও উপস্থিত ছিলেন মোঃজামাল স্যার,মোঃজুয়েল রানা,শ্রমিক নেতা মোঃ রাসেল,হাফেজ রবিউল,মোঃ জজু মিয়া, আজগর আলী মাস্টার,মোঃ মনির হোসেন।এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী সকল পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এগিয়ে আসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।জনকল্যাণমূলক এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এটাই এলাকাবাসীর প্রত্যাশা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।