ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

পার্শ্ববর্তী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে- প্রতিমন্ত্রী টুকু

News Admin
September 17, 2026 4:39 pm
Link Copied!

৬৩

 

মোঃ কুতুব উদ্দিন ঢাকা


পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক কারবারি রা মাদক এনে চরম পর্যায়ে যুব সমাজ ধংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তাঁর দাবি- দেশের যুবসমাজকে ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে না দেওয়ার উদ্দেশ্যেই মাদক ঢোকানো হচ্ছে দেশে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। “মাদক নয়, শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীলতাই হোক তারুণ্যের শক্তি’ প্রতিপাদ্যে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন দেশ যুব সমাজ উন্নয়নে এ সমাবেশের আয়োজন করেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন- বাংলাদেশের কোথাও কিন্তু মাদকের ফ্যাক্টরি নাই। এগুলো আসলো কোথা থেকে? পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমার থেকে। তারা পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক এনে ব্যবসা করে কালো পথে অর্থ বানিজ্য সহ যুব সমাজ ধংস করে দেয় এবং দিচ্ছে।

তিনি বলেন- মাদকের লাগাম এখনই টেনে ধরতে না পারলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রেখে শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কাজে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

মাদকের ক্ষতিকর প্রভাব বোঝাতে ঐশীর ঘটনা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ঐশী পুলিশ কর্মকর্তার মেয়ে ছিলেন। এই মাদকে আসক্ত হয়ে তার বাবা-মাকে মেরে ফেলেছেন। মাদকের বিষয়ে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন- ডাবের খোসা ও বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে ডেঙ্গুর মশা জন্মাতে পারে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

সমাবেশে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন- ‘ফ্যাসিস্ট সরকার এমন কোনো জঘন্য কাজ নেই, যে ১৭ বছরে সেটা তারা করে নাই।’ তিনি হত্যা ও গুমের অভিযোগ তুলে সংশ্লিষ্টদের অনুশোচনা করার আহ্বান জানান এবং রাজনৈতিকভাবে সতর্ক থাকার কথা বলেন।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সহ সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে বিশেষ ভূমিকা পালন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওমর ফারুক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।