সাইফুল ইসলাম,গোপালগঞ্জ প্রতিনিধি : প্রচণ্ড গরমে ঘরের টেবিল ফ্যান চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লামিয়া খানম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া ওই গ্রামের হুমায়ুন খানের স্ত্রী। পরিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১ টার দিকে নিজ ঘরে কারেন্টের বোর্ডে সংঙ্গে টেবিল ফ্যানের সুইচ দিতে যান লামিয়া। ঐ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যান তিনি। তৎক্ষনাৎ পরিবারের সদস্যরা দ্রুত তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এস আই) সুকুমার কুন্ড বলেন, হাসপাতালের জরুরি বিভাগ থেকে বিষয়টি থানায়...
৭৩
সাইফুল ইসলাম,গোপালগঞ্জ প্রতিনিধি :
প্রচণ্ড গরমে ঘরের টেবিল ফ্যান চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লামিয়া খানম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।
লামিয়া ওই গ্রামের হুমায়ুন খানের স্ত্রী।
পরিবারিক সূত্রে জানা গেছে,
দুপুর ১ টার দিকে নিজ ঘরে কারেন্টের বোর্ডে
সংঙ্গে টেবিল ফ্যানের সুইচ দিতে যান লামিয়া।
ঐ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যান তিনি। তৎক্ষনাৎ পরিবারের সদস্যরা দ্রুত তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এস আই) সুকুমার কুন্ড বলেন, হাসপাতালের জরুরি বিভাগ থেকে বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে জানতে পারে, পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
লামিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।