ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কৈজুরী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী মোহামের গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন

News Admin
September 21, 2026 4:10 am
Link Copied!

৬৬

মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০ নং কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী মোহাম ব্যাপক গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন করেছেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিভিন্ন এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে শাহজাদপুরে এসে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দলীয় নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে মোহাম্মদ আলী মোহামকে স্বাগত জানান। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মোটরসাইকেল শোডাউনে অংশ নেন। শোডাউনটি শাহজাদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে কৈজুরী ইউনিয়নের উদ্দেশে এগিয়ে যায়।

পরে শোডাউনটি কৈজুরী ইউনিয়নে মোহাম্মদ আলী মোহামের নিজ গ্রামে গিয়ে শেষ হয়। সেখানে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিষয় নিয়ে কথা বলেন।

দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

এ সময় মোহাম্মদ আলী মোহাম বলেন, এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখাই তাঁর লক্ষ্য। তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কৈজুরী ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউনে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।