ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ তিন স্কুলছাত্রের মৃত্যু

News Admin
September 21, 2026 5:03 am
Link Copied!

৩৭

স্টাফ রিপোর্টার তাওলাদ হোসেন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​নিহতরা হলো—সোনারগাঁ উপজেলার বাড়ি মজলিস এলাকার ফারুক হোসেনের জমজ দুই ছেলে আরিফিন ও আশিকিন এবং আব্দুল আলিমের ছেলে আবিদ। নিহতদের মধ্যে আরিফিন ও আশিকিন মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের নবম শ্রেণির এবং আবিদ একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (রবিবার) সকালে স্কুল যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় চার বন্ধু। তবে তারা স্কুলে না গিয়ে উপজেলার ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে স্রোতের টানে নদীর গভীর চলে গিয়ে তারা নিখোঁজ হয়।

​খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর মেঘনা নদী থেকে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

​স্কুলপড়ুয়া সন্তানদের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় মাতুঞ্জন ও গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।