ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

News Admin
September 21, 2026 9:50 am
Link Copied!

৪৩

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মোঃ নজরুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে নাচোল থানাধীন মুরাদপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুরাদপুর গ্রামের রফিকুল ইসলাম (৪০) এর বাড়ির সামনে অভিযান চালান। এ সময় মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ১৩ কেজি ৯০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের আইনাল হকের ছেলে। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক চোরাচালানের প্রবণতা রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় পুলিশ সুপার জনগণের উদ্দেশ্যে বলেন, “আসুন, মাদককে না বলি। সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।