ঢাকাWednesday , 8 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ছালাম তুমি কার!!কুমিল্লায় এক প্যারামেডিককে ঘিরে রাজনৈতিক পরিচয় পরিবর্তনের অভিযোগ,বিভিন্ন মহলে আলোচনার ঝড়

News Admin
July 8, 2026 4:36 pm
Link Copied!

৫৫

কুমিল্লায় বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি ও চক্ষু হাসপাতালের এক প্যারামেডিক চিকিৎসক আবুল খায়ের ছালামকে ঘিরে রাজনৈতিক পরিচয় পরিবর্তনের অভিযোগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় চলছে।

অভিযোগকারীদের দাবি, অতীতে তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন এবং স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অগ্রভাগে অংশগ্রহণ করতেন এবং কুমিল্লার সাবেক ডামী এমপি বাহারের বিভিন্ন মিছিলেও সবার সামনে থাকত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর পুরোনো বিভিন্ন ভিডিও এবং ছবিতে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সমর্থন সংবলিত প্রচারণামূলক পোস্ট এখনও দেখা যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া অভিযোগ রয়েছে, সম্প্রতি তিনি বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের কুমিল্লা শহর শাখার বিভিন্ন নেতা-কর্মীর সঙ্গে ব্যক্তিগত পরিচয়ে তোলা সেলফি ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে নিজেকে বিএনপির কর্মী বা সমর্থক হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। এ বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেন।

কিছু অভিযোগকারীর দাবি, বিভিন্ন ডকুমেন্টস,আবুল খায়ের সালামের ফেসবুক এবং বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতির ফাইল ফুটেজ অনুযায়ী ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে,সে ২-৪ আগষ্ঠ ২০২৪ শহরের পুলিশ লাইনস,আদালতের মোড় ও রাজগঞ্জ ট্রাফিক মোড়ে সাবেক ডামী এমপি আ.ক.ম বাহার ও বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতির কমিটির নির্দেশে যৌথ ভাবে জুলাই বিপ্লবীদের উপর হামলা চালায়। তবে এসব অভিযোগের পক্ষে কোনো আদালতের রায় বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য এই প্রতিবেদকের হাতে আসেনি।

অভিযোগকারীরা আরও জানান, এই প্যারামেডিক আবুল খায়ের ছালাম বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতি কুমিল্লায় চাকুরী করার সুবাদে ডামী এমপি আ.ক.ম বাহারের নিয়োগ করা অন্ধকল্যান সমিতির আওয়ামী পন্থি অনুমোদনহীন পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আ.হ.ম তাইফুর আলম গংদের প্রত্যক্ষ সহযোগীতায় জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে সে বিভিন্ন আইনি জটিলতা থেকে তাদের সহযোগীতা ও আশ্রয়-প্রশ্রয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা হতে রেহাই পায়।

এ বিষয়ে আবুল খায়ের ছালামের বক্তব্য জানতে তাঁর সঙ্গে মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রস্তুতের সময় পর্যন্ত তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভবিষ্যতে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।