ঢাকাSaturday , 26 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস — এসএম জিলানী এমপি 

News Admin
September 26, 2026 2:28 pm
Link Copied!

১১৪

 

সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি



২৬ সেপ্টেম্বর ২০২৬

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন,

মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ তথা পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়।তাই মাদক নির্মূলে ইমাম,মুয়াজ্জিন,প্রশাসন,রাজনৈতিক – সামাজিক ব্যক্তিবর্গ ও পরিবারের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আরডিএ হলরুমে ওলামা দল আয়োজিত মাদক ও সন্ত্রাস নির্মূলে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত সরকার দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।একটি ভঙ্গুর অর্থনীতির উপর দাড়িয়ে বর্তমান সরকার দেশে পরিচালনা করছে।সরকারকে আপনাদের একটু সময় দিতে হবে।সরকার পর্যায়ক্রমে দেশের সকল ইমাম মুয়াজ্জিনদের ভাতার আওতায় নিয়ে আসবে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর জীবদ্দশায় কখনো ইসলাম ও আলেম ওলামাদের নিয়ে কটাক্ষ বা বিরুপ মন্তব্য করেন নাই। উনি সব সময় আলেম ওলামাদের কথা শুনেছেন, তাদের পরামর্শ নিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন।

মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় মাওলানা ওমর ফারুক, মাওলানা ওবায়দুল ইসলাম, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।