ঢাকাThursday , 9 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন পুলিশ এসোসিয়েশন

News Admin
July 9, 2026 2:46 pm
Link Copied!

৩৯

নিজস্ব প্রতিবেদনঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ)-এর নবগঠিত ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

আমরা বিশেষভাবে নবনির্বাচিত সভাপতি মোসলেহ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজিপি এবং সাধারণ সম্পাদক জনাব শামীমা পারভীন, পুলিশ সুপার সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করছি।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন-উভয়ই বাংলাদেশ পুলিশের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সদস্যদের কল্যাণ, সাংগঠনিক উন্নয়ন এবং বাহিনীর মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে নিবেদিত দুটি গুরুত্বপূর্ণ সংগঠন।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিজ্ঞ নেতৃত্ব, প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা এবং সাংগঠনিক কার্যক্রম থেকে অনুপ্রেরণা গ্রহণ করে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনও নিজস্ব পরিসরে আরও কার্যকর, গতিশীল ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে একটি দক্ষ, আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব বাংলাদেশ পুলিশ বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও উভয় সংগঠনের পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সমন্বিত কর্মপ্রয়াস বাংলাদেশ পুলিশের পেশাগত উৎকর্ষ, ভাবমূর্তি ও জনআস্থা বৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আমরা বিশ্বাস করি, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সমন্বয় এবং ইতিবাচক কর্মতৎপরতা বাংলাদেশ পুলিশের সামগ্রিক পেশাগত সক্ষমতা, শৃঙ্খলা, সেবার মান, সাংগঠনিক ঐক্য ও মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে এবং একটি আধুনিক, দক্ষ ও জনমুখী পুলিশ বাহিনী গঠনের পথ আরও সুগম হবে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সভাপতি কামরুল হাসান তালুকদার বলেন ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য, পেশাগত সম্প্রীতি এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছে। নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, সফলতা এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।