ঢাকাWednesday , 30 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে সুফলভোগী খামারিদের মাঝে বকনা মাছুর ও পশুখাদ্য বিতরণ।

Shahjahan Bashar
September 30, 2026 3:41 am
Link Copied!

৫৮

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি।

মানিকগঞ্জের দৌলতপুরে চরাঞ্চলের খামারিদের জীবনমান উন্নয়ন ও প্রাণীসম্পদ বিকাশের লক্ষ্যে সুফলভোগীদের মাঝে বকনা (বাছুর) ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মানিকগঞ্জের দৌলতপুরে নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা’র সভাপতিত্বে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এমপি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান, প্রকল্প পরিচালক ডাক্তার মোঃ আব্দুর রহিম, অতিরিক্ত সচিব মোঃ ইমাম উদ্দিন কবির, ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান মানিকগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।

উল্লেখ্য,এ সময়ে ২৫ জন প্রান্তিক খামারীদের মাঝে প্রত্যেককে বকনা বাছুর ও ৫০ কেজি করে পশু খাদ্য বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নদী বিধৌত চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও খামারিদের সাবলম্বী করে তুলতে এবং দেশে দুগ্ধ ও মাংসের উৎপাদন বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরবর্তীতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সুফলভোগী খামারিদের হাতে বকনা ও পশুখাদ্য তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক,জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাফিজুর রহমান দিপি,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান,সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।