ঢাকাWednesday , 30 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মাধবদীতে পরিবেশদূষণ ও রাস্তা কাটার দায়ে চারজনকে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা

Shahjahan Bashar
September 30, 2026 3:46 am
Link Copied!

৫৭

রুনা আক্তার, মাধবদী প্রতিনিধি:

নরসিংদীর মাধবদীতে পরিবেশদূষণ, বিনা অনুমতিতে পৌরসভার রাস্তা কেটে ফেলা এবং পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে চারজনকে মোট ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নরসিংদীর মাধবদী পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বিনা অনুমতিতে পৌরসভার রাস্তা কেটে ফেলা, ইটিপি (বর্জ্য শোধনাগার) ছাড়া ডায়িং কারখানা পরিচালনা, ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও মজুদ এবং কারখানার দূষিত ও গরম পানি সড়কে ফেলার অভিযোগে চারজনের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা চারটি মামলায় ২ হাজার, ২ লাখ, ২ লাখ ও ১ লাখ টাকা করে মোট ৫ লাখ ২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধবদী পৌরসভার প্রশাসক আসমা জাহান সরকার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আরিফা বেগম।

পরিবেশদূষণ রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পৌরসভার আইনশৃঙ্খলা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।