ঢাকাFriday , 10 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে পাক পাঞ্জাতন ও শোহাদায়ে কারবালার স্মরণে বার্ষিক পবিত্র ওরছ মোবারক অনুষ্ঠিত

News Admin
July 10, 2026 9:31 am
Link Copied!

৭৫

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্ৰাম (কালীকৃষ্ণ নগর) হাই বখশিয়া দরবার শরীফ মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে পাক পাঞ্জাতন ও শোহাদায়ে কারবালার স্মরণে বার্ষিক পবিত্র ওরছ মোবারক অনুষ্ঠিত হয়েছে।

৯ জুলাই (বৃহস্পতিবার ) দিবাগত রাতে অনুষ্ঠিত ওরছ মোবারকে প্রধান অতিথি ছিলেন, পীরে ত্বরিকত, মুর্শিদে বরহক, হযরতুল আল্লামা শাহ্ সূফী বাবা খাজা কাজী আব্দুল হাই খোরশেদী বখশী, পীর সাহেব, চান্দিনা।

বিশেষ অতিথি ছিলেন, হযরত মাওঃ শাহ্ সূফী শাহাজাদা কাজী হাবীবুন্নবী হাই বখশী আল-ক্বাদেরী, মাওঃ শাহ্ সূফী শাহাজাদা কাজী ফয়েজ আহম্মদ হাই বখশী আল-ক্বাদেরী চান্দিনা, আলহাজ্ব আল্লামা পীরজাদা মুফতি বাকী বিল্লাহ আল-আযহারী, ঘিলাতলা দরবার শরীফ,বুড়িচং ও হযরত সূফী আক্তার হোসেন খান হাই বখশী, খালেক হাই বখশীয়া দরবার শরীফ।

প্রধান বক্তা ছিলেন,মুফতি মাওলানা কারী মোহাম্মদ শামীম রেজা আল-ক্বাদেরী, কুমিল্লা ওমাওলানা মোহাম্মদ কাউছার হোসেন জালালী,
জালালীয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা।বিশেষ বক্তা ছিলেন, মাওলানা আবু সাঈদ নঈমী আত্ব তাহেরী, মাওঃ পারভেজ রেজা আল-ক্বাদেরী।

দরবার শরীফ কমপ্রেক্সের পরিচালক পীরজাদা মাওঃ কাজী গোলাম মাহদী হোসাইন হাই বখশী আল-ক্বাদেরীর পরিচালনায় ওরছে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, শাহ মোহাম্মদ আবুল হোসেন হাই বখশী, শাহ মোহাম্মদ ময়নাল হোসেন হাই বখশী, মোহাম্মদ হাবীব হাই বখশী, মোহাম্মদ কাদের হাই বখশী ও মোহাম্মদ আবুল কালাম হাই বখশীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।