ঢাকাSaturday , 3 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় চাঞ্চল্যকর কোহিনুর আক্তার হত্যা মামলা’টি ডিবিতে হস্তান্তরের আবেদন

Shahjahan Bashar
October 3, 2026 12:00 pm
Link Copied!

২৮

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-

কুমিল্লার মেঘনা উপজেলার চাঞ্চল্যকর কোহিনুর আক্তার হত্যা মামলাটি সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে ডিবি (গোয়েন্দা শাখা) বা সিআইডিতে হস্তান্তরের দাবি তুলেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মামলার বাদী মোঃ কাবিল মিয়া গত ১৪ সেপ্টেম্বর কুমিল্লা পুলিশ সুপার বরাবরে একটি আবেদন করেছেন। আবেদনে তিনি বলেন, মামলাটি রুজু করার পর প্রায় ২ মাস অতিবাহিত হলেও মামলায় উল্লেখিত আসামী গুলো গ্রেপ্তার করতে পারেনি। যদিও ঘটনার সঙ্গে সঙ্গে জনতা তাদের নিজ দ্বায়িত্বে ৫ জন আসামীকে আটক করে পুলিশে সোপর্দ করে। কিন্তু মেঘনা থানার পুলিশের গাফলতির কারনে এবং উন্নত প্রযুক্তির অভাবে অদ্যবদি একটি আসামীও গ্রেপ্তার করতে পারেনি।

হত্যা মামলার আসামী হয়েও প্রকাশ্য ভাবে দিনে দুপুরে জনগনের সামনে ঘুরাফেরা করে। এমনকি আসামীগন বিভিন্ন ভাবে আবার পুনরায় যে কোন ধরনের একটি বড় দুরঘটনার লক্ষে বিভিন্ন সভা সমাবেশ করে যাচ্ছে। ফলে ভুক্তভোগী ও সাধারণ জনগন চরম নিরাপত্তা হিনতায় বসবাস করতে হচ্ছে। এই কারনে উল্লেখিত আসামীদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য মামলাটি ডিবিতে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছি। বাদী আরো বলেন, মামলাটি ডিবিতে হস্তান্তর করে আসামীগুলো গ্রেপ্তার করে আইনে সোপর্দ করিলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।