ঢাকাSunday , 4 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বাঘাবাড়ি ঘাট মোটর শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত

Shahjahan Bashar
October 4, 2026 4:55 am
Link Copied!

১১৯

মো: সবুজ হোসেন রাজা,
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাট মোটর শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটগ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিটির সভাপতি হিসেবে উপস্থিত থেকে পুরো নির্বাচনী কার্যক্রম তদারকি করেন পাবনা জেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা সমবায় কর্মকর্তা রবিউল রানা। নির্বাচনে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর উপজেলা সমবায় কর্মকর্তা, পাবনার কায়সার মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা।

এছাড়া বাঘাবাড়ি ট্যাংকলরি সমিতির প্রতিনিধিসহ নির্বাচনে অংশগ্রহণকারী সমিতির বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শাহজাদপুর থানা পুলিশের একটি দল নির্বাচনী স্থানে দায়িত্ব পালন করে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটের মাধ্যমে সভাপতি পদে ১৩৮ ভোট পেয়ে ছাতা প্রতীকে মো. আজিজুর রহমান নির্বাচিত হন। সহ-সভাপতি পদে ১৪৯ ভোট পেয়ে আম প্রতীকে মো. সোলাইমান, সাধারণ সম্পাদক পদে ১২৯ ভোট পেয়ে মই প্রতীকে মো. মঞ্জুরর রহমান ইসকেন, সহ-সাধারণ সম্পাদক পদে ১৯৩ ভোট পেয়ে টেবিল প্রতীকে মো. আবুল বাশার বাবলু এবং কোষাধ্যক্ষ পদে ১৩০ ভোট পেয়ে তালাচাবি প্রতীকে মো. ইউনুছ আলী নির্বাচিত হন।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল রউফ মোল্লা, মো. কুরমান আলী, মো. বাচ্চু মিয়া ও মো. মোয়াজ্জেম হোসেন।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হলে নবনির্বাচিত সভাপতি ও অন্যান্য নির্বাচিত সদস্যরা পরস্পরকে অভিনন্দন জানান।

এ সময় নির্বাচন কমিটির সভাপতি ও পাবনা জেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশিদ তার বক্তব্যে, নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান এবং তিনি নির্বাচিত প্রতিনিধিদের সমিতির স্বার্থে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

নবনির্বাচিত সভাপতি মো. আজিজুর রহমান তার বক্তব্যে নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ও সমর্থনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সমিতির সদস্যদের স্বার্থে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আশ্বাস দেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সমিতির সদস্যদের মধ্যে স্বস্তি ও উৎসাহের সৃষ্টি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।