ঢাকাSunday , 4 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মাইজভাণ্ডারে খোজরোজ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা

Shahjahan Bashar
October 4, 2026 11:18 am
Link Copied!

৮০

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (প্রকাশ: বাবা ভাণ্ডারী) এর পবিত্র খোজরোজ (২৯ আশ্বিন) উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি নিয়ে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে মাইজভাণ্ডার দরবারের গাউছিয়া রহমানিয়া মঈনীয়া মঞ্জিলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন হজরত মাওলানা শাহসূফী সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী।

মাওলানা বাকের আনছারীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দরবারের আওলাদ সৈয়দ সামসুল কবির মাইজভাণ্ডারী, সৈয়দ নাজিম উদ্দিন মাইজভাণ্ডারী, অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী, সৈয়দ নাঈমুর রহমান মাইজভাণ্ডারী, সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজভাণ্ডারী এবং সৈয়দ মুঈনুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী।

সভায় পবিত্র খোজরোজ শরীফকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত-অনুরাগীদের নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, সম্ভাব্য যানজট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, নাজিরহাট হাইওয়ে থানার এসআই আজিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা খোজরোজ শরীফ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানান।

এ সময় ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি এস এম মোরশেদ মুন্না, রাজনীতিবিদ শাহারিয়ার চৌধুরী, জনপ্রতিনিধি তৌহিদুল আলম, সফিকুর রহমান ও সমাজপতি মো. মহিউদ্দিন বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, পবিত্র খোজরোজ শরীফে প্রতিবছর বিপুলসংখ্যক ভক্ত ও অনুরাগীর সমাগম ঘটে। এ কারণে আগতদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, দরবার কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সমন্বিতভাবে কাজ করতে হবে।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পবিত্র খোজরোজ শরীফ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।