মো: সবুজ হোসেন রাজা,
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হোসাইন শহীদ মাহমুদ গ্যাদন ও ইকবাল হোসেন হিরুর দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে শাহজাদপুর উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে অসুস্থ দুই নেতার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী, সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমীন হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আলী, রওশন আলী রশনাই, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিন্টু ও উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কার রঞ্জুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, হোসাইন শহীদ মাহমুদ গ্যাদন ও ইকবাল হোসেন হিরু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁদের সুস্থতা কামনা করে বক্তারা বলেন, তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং পুনরায় দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন।
এছাড়া শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ বলেন, তাঁরা দুজনই বিএনপির দীর্ঘদিনের কর্মঠ ও নিবেদিতপ্রাণ নেতা। আমরা সবাই তাঁদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি। তাঁরা যেন শিগগিরই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়ে দলকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারেন, এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠান শেষে অসুস্থ দুই নেতার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

