ঢাকাSaturday , 10 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে কুমার নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরার স্থাপনা উচ্ছেদ

Shahjahan Bashar
October 10, 2026 8:51 am
Link Copied!

১৭

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশখালী ইউনিয়নের বলুগ্রাম দক্ষিণপাড়া গ্রামের কুমার নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করে অবৈধভাবে মাছ ধরার স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা লিজা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসলাম হোসেন শেখ।

অভিযানকালে নদীতে স্থায়ী বাঁধ দিয়ে মাছ ধরার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ধরনের স্থাপনা নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত করার পাশাপাশি মাছের চলাচল ও প্রজননে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা লিজা বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং অবৈধভাবে নদীতে বাঁধ নির্মাণ করে মাছ ধরা বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসলাম হোসেন শেখ বলেন, নদী ও উন্মুক্ত জলাশয়ের মৎস্যসম্পদ রক্ষা এবং মাছের স্বাভাবিক বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরা বন্ধ করা জরুরি। মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।