আনোয়ারায় ১ নং বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মামুন খানের তথ্য-উপাত্ত জমা
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : আহমদ রেজা আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১ নং বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় সমর্থন প্রত্যাশী মামুন খান জেলার দায়িত্বপ্রাপ্ত যাচাই-বাছাই কমিটির কাছে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত জমা দিয়েছেন। মামুন খান আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য। দলীয় সমর্থন প্রদানের লক্ষ্যে প্রার্থীদের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই কার্যক্রমের অংশ হিসেবে তিনি এসব তথ্য জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মো. রফিক, সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহম্মদ, দিল মোহাম্মদ মনজু ও মনসুর উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুল মঈয়ুম চৌধুরী ছোটন, আনোয়ারা...
৬৬
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : আহমদ রেজা
আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১ নং বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় সমর্থন প্রত্যাশী মামুন খান জেলার দায়িত্বপ্রাপ্ত যাচাই-বাছাই কমিটির কাছে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত জমা দিয়েছেন।
মামুন খান আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য। দলীয় সমর্থন প্রদানের লক্ষ্যে প্রার্থীদের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই কার্যক্রমের অংশ হিসেবে তিনি এসব তথ্য জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মো. রফিক, সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহম্মদ, দিল মোহাম্মদ মনজু ও মনসুর উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুল মঈয়ুম চৌধুরী ছোটন, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গাজী মো. ফোরকানসহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দলীয় সমর্থন নির্ধারণের প্রক্রিয়ায় প্রার্থীদের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই ও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।