ঢাকাTuesday , 13 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

চীনে চিকিৎসাধীন নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার খোঁজ নিল চীন বিএনপি

Shahjahan Bashar
October 13, 2026 6:05 am
Link Copied!

৮
মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃ
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন।
প্রবীণ এই রাজনীতিবিদ সোমবার সেখানকার সান ইয়াত-সেন ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে চীন বিএনপির নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন চীন বিএনপির নেতা সাখাওয়াত হোসেন কানন, আশরাফুল ইসলাম ওয়ালীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা তার চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
এদিকে, চীন বিএনপির নেতৃবৃন্দের সম্মানে গুয়াংঝুর রাঁধুনি রেস্টুরেন্টে একটি নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দকে আপ্যায়ন করা হয় এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।
প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনা করে দেশ-বিদেশে অবস্থানরত সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে আবারো সবার মাঝে ফিরে আসার তৌফিক দান করেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তার শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।