ঢাকাTuesday , 13 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

চিলমারীর “সার্বিক বিষয় নিয়ে জামায়াতের নেতা-কর্মীদের সাথে এমপির” আলোচনা

Shahjahan Bashar
October 13, 2026 11:26 am
Link Copied!

৭

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে “উপজেলার সার্বিক বিষয় নিয়ে জামায়াতের নেতা-কর্মীদের সাথে কুড়িগ্রাম-৪ আসনের এমপির” আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১২ই অক্টোবর) বিকাল ৫টার সময় “জেলা ডাকবাংলোর সভা কক্ষে” বাংলাদেশ জামায়াতে ইসলামী, চিলমারী উপজেলা শাখার, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীদের সাথে “কুড়িগ্রাম-৪ আসনের এমপি- মোস্তাফিজার রহমান” চিলমারী উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, মাদ্রাসা, কবরস্থান, শশানঘাট, মন্দির এর উন্নয়নের বিষয়ে তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর অধ্যাপক নুর আলম মুকুল, উপজেলা সহঃ আমীর ফজলুল করিম মিঠুন, মুদ্যাফৎ থানা এস, সি স্কুল এন্ড কলেজের প্রধান তসবিরুল হক রুমী, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি হযরত আলী, থানাহাট ইউনিয়ন সভাপতি প্রভাষক রাশেদুল আলম বাদল, বাঃ জাঃ ইঃ উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা জিয়াউর রহমান জিয়া, রানীগঞ্জ ইউনিয়ন আমির নুর ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, যে কাজ গুলো খুবই জরুরী, সে গুলোর তালিকা আমার তারাতাড়ি এমপি সাহেবের নিকট পাঠাবো। আরও বলেন, আমরা পর্যায়ক্রমে সকল কাজের তালিকা করে পাঠাবো বলে জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।