হরিরামপুরে ২১৫ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ২
জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে পুলিশের অভিযানে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের সময় বাড়ির মালিক মো. মাসুম (৪৫) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বলড়া ইউনিয়নের কান্ঠাপাড়া গ্রামের মাসুমের দুচালা টিনের বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হরিরামপুর উপজেলার বলড়া গ্রামের মৃত আজম বেপারীর ছেলে মো. নাজমুল (২৫) এবং মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া উত্তরপাড়া গ্রামের পীথুষ সাহা ও পাঁপড়ী সাহার ছেলে পৃথু সাহা (২৯)। পলাতক মাসুম (৪৫) কান্ঠাপাড়া গ্রামের মৃত গোপাল...
৬
জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে পুলিশের অভিযানে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের সময় বাড়ির মালিক মো. মাসুম (৪৫) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বলড়া ইউনিয়নের কান্ঠাপাড়া গ্রামের মাসুমের দুচালা টিনের বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হরিরামপুর উপজেলার বলড়া গ্রামের মৃত আজম বেপারীর ছেলে মো. নাজমুল (২৫) এবং মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া উত্তরপাড়া গ্রামের পীথুষ সাহা ও পাঁপড়ী সাহার ছেলে পৃথু সাহা (২৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ১২ অক্টোবর হরিরামপুর থানায় মামলা হয়েছে। মামলাটির নম্বর ৫। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(খ), ১০(ক) ও ৪১ ধারায় মামলাটি করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।