ঢাকাTuesday , 13 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

Shahjahan Bashar
October 13, 2026 11:32 am
Link Copied!

৬

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:

নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি খাজা ডা. আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হামিদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও জনতা ব্যাংক জাতীয়তাবাদী অদ্বিতার কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি জেসমিন আরা, রাওয়ান ইবনে রমজান স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোহাম্মদ ইকলাছ উদ্দিন এবং হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে. ও. এম. তৌফিক আজমসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। জীবনে সফলতা অর্জন এবং দেশকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং মাদক থেকে দূরে থাকতে হবে।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।