ঢাকাSaturday , 17 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু, ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় বোনের

Shahjahan Bashar
October 17, 2026 7:31 am
Link Copied!

৬৩

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আল-আমিন

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের আসাদনগর ভুইয়া বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। পানিতে ডুবে মজু ভূইয়ার ছেলে বিল্লালের দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনও পানিতে ডুবে মারা যায় বলে জানা গেছে।

আজ বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সুলতানপুর ইউনিয়নের আসাদনগর ভুইয়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, ছোট বোন পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে এগিয়ে আসে বড় বোন। ছোট বোনকে রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত বড় বোনেরও মৃত্যু হয়। একই পরিবারের দুই শিশুকন্যার এমন করুণ মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দুই মেয়েকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। এ হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশ করেছেন মালদ্বীপ প্রবাসী মোঃ আল-আমিন।

শোকবার্তা

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান আল্লাহ তাআলা দুই শিশুকন্যাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।