দুর্গাপূজা, নির্বাচন ও দলীয় সংগঠন শক্তিশালীকরণে বান্দরবান জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
(বান্দরবান জেলা প্রতিনিধি: মোঃ নুরুল আলম) আসন্ন সার্বজনীন দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং জেলায় দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে বান্দরবান জেলা বিএনপির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বান্দরবানে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী। সভাটি সঞ্চালনা করেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী দুর্গাপূজা সার্বজনীন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের বিষয়ে আলোচনা করেন। এছাড়া আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রস্তুতি এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা...
৫১
(বান্দরবান জেলা প্রতিনিধি: মোঃ নুরুল আলম)
আসন্ন সার্বজনীন দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং জেলায় দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে বান্দরবান জেলা বিএনপির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বান্দরবানে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী। সভাটি সঞ্চালনা করেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী দুর্গাপূজা সার্বজনীন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের বিষয়ে আলোচনা করেন। এছাড়া আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রস্তুতি এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
উক্ত মতবিনিময় সভায় বান্দরবান জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়কবৃন্দ এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ সদস্যগণ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ দলকে শক্তিশালী করতে এবং জনগণের পাশে থেকে আগামী দিনের পথচলা ত্বরান্বিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।