জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আনসার ও ভিডিপির নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। গত ১৫ অক্টোবর দুপুর ১২টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. আমিনুল ইসলাম পিপিএম, পিভিএম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসমা আক্তার, উপজেলা প্রশিক্ষক সৈয়দ আহসানুর রহমানসহ আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শারদীয়...
৬৪
জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আনসার ও ভিডিপির নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।
গত ১৫ অক্টোবর দুপুর ১২টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. আমিনুল ইসলাম পিপিএম, পিভিএম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসমা আক্তার, উপজেলা প্রশিক্ষক সৈয়দ আহসানুর রহমানসহ আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হরিরামপুর উপজেলার ৬৩টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ৩৭৮ জন সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে ছয়জন করে সদস্য দায়িত্ব পালন করছেন।
পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা বজায় রাখা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং নির্বিঘ্নে পূজা উদ্যাপনে সহায়তা করতে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।