ঢাকাMonday , 19 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

Shahjahan Bashar
October 19, 2026 10:38 am
Link Copied!

৮২

মোঃ শাহজাহান বাশার

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে নৃশংসভাবে গুলি করে হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থ পূবালী চত্বরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ—কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা কমিটির সাবেক সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহসভাপতি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, বীর মুক্তিযোদ্ধা হাজী ফরিদ উদ্দিন আহমেদ, লালমাই উপজেলা শাখা কমিটির সভাপতি রিয়াজ মোশেদ মাসুদ, উপ অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ খন্দকার সহ জেলা কমিটির নেতৃবৃন্দরা।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি।

বক্তারা সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা আরও উৎসাহিত হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

কর্মসূচিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ—কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা আলিফ ফকির হত্যার বিচার এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।