ঢাকাSunday , 12 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামীর শান্তিরাম ইউনিয়ন সমাজসেবা ইউনিটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

News Admin
July 12, 2026 8:26 am
Link Copied!

১৪০

মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

১২ জুলাই ২০২৬ (রবিবার) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১০ নং শান্তিরাম ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিরাম ইউনিয়ন যুব বিভাগ সমাজসেবা ইউনিটের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সামিউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সামিউল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্বও নিতে হবে। সবুজে ঘেরা বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক কার্যক্রমেই নয়, মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও নিয়মিত ভূমিকা রেখে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

এ সময় শান্তিরাম ইউনিয়ন জামায়াতে ইসলামী, যুব বিভাগ সমাজসেবা ইউনিটের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠি‌তে উপস্থিত সকলে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়মিত বৃক্ষরোপণ এবং রোপিত গাছের পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।