ঢাকাWednesday , 21 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে মোজো পানসি নৌকাবাইচ উৎসব ২০২৬ এর শুভ উদ্বোধন

Md Salam Miya
October 21, 2026 11:47 am
Link Copied!

৫৯

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাটে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘মোজো পানসি নৌকাবাইচ উৎসব ২০২৬’।

মোজোর সৌজন্যে এবং বাঘাবাড়ি নৌবন্দরের ইজারাদারের আয়োজনে মঙ্গলবার (২০ অক্টোবর) শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে চার দিনব্যাপী। উৎসবের শেষ দিন অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল।

এবারের নৌকাবাইচ প্রতিযোগিতায় সিরাজগঞ্জের শাহজাদপুরসহ পাবনার বিভিন্ন এলাকা থেকে প্রায় আটটি নৌকার দল অংশ নিয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উৎসবের শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং শাহজাদপুরের সংসদ সদস্য ড. এম এ মুহিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজো পানসি নৌকাবাইচ উৎসব কমিটির সভাপতি ও বাঘাবাড়ি নৌবন্দরের ইজারাদার মো. আনিছুর রহমান আনিছ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী স্থপতি ড. ফাহমিদা মুহিত, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ্ব রেজাউল ইসলাম রাজা এবং উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

এ ছাড়া উত্তরবঙ্গ ট্যাংকলরি ইউনিয়নের নেতৃবৃন্দ, বাঘাবাড়ি ট্যাংকলরি পরিবহন শ্রমিক সমবায় সমিতি, বাঘাবাড়ি মোটর শ্রমিক সমবায় সমিতি, বাঘাবাড়ি ঘাট বণিক সমবায় সমিতি এবং বাঘাবাড়ি নৌবন্দর-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে ফুলেল শুভেচ্ছা জানান। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

নৌকাবাইচ বাংলার আবহমান সংস্কৃতি ও নদীকেন্দ্রিক জীবনযাত্রার অন্যতম ঐতিহ্যবাহী অনুষঙ্গ। নদীবিধৌত শাহজাদপুরের মানুষের সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের সঙ্গেও এ প্রতিযোগিতার রয়েছে দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক। সেই ঐতিহ্যকে ধরে রাখা, এর চর্চা ও পৃষ্ঠপোষকতা বাড়ানো এবং নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তোলার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এবং এমপি ড. এম এ মুহিত আয়োজক কমিটির সভাপতি, বিভিন্ন এলাকা থেকে আগত দর্শক এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকার দলের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

তিনি বলেন, “নৌকাবাইচ শাহজাদপুরের দীর্ঘদিনের ঐতিহ্যের একটি অংশ। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে নৌকাবাইচের আয়োজন করা হয়। তবে শাহজাদপুরের মানুষ এ প্রতিযোগিতা অত্যন্ত আগ্রহের সঙ্গে উপভোগ করেন। এ এলাকার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত।”

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে এ ধরনের প্রতিযোগিতা, ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন বাড়ানো প্রয়োজন। এসব উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশীয় ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

উল্লেখ্য, শাহজাদপুরের বাঘাবাড়ি নৌবন্দরসংলগ্ন বড়াল নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। শাহজাদপুরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে রচিত বিভিন্ন গবেষণামূলক গ্রন্থেও এ অঞ্চলের লোকজ সংস্কৃতির সঙ্গে নৌকাবাইচের গভীর সম্পর্কের প্রতিফলন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।