ঢাকাWednesday , 21 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও মেঘনার কৃতি সন্তান, অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া (এমপি)

Md Salam Miya
October 21, 2026 4:41 pm
Link Copied!

৬৫

 

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-


কুমিল্লার ‎মেঘনার কৃতি সন্তান, কুমিল্লা-২ (হোমনা তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেঘনার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

‎মঙ্গলবার (২০ অক্টোবর ২৬) মহাসপ্তমীতে উপজেলার আট-টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং নির্বিঘ্নে পূজার্চনা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

রাধানগর গ্রাম থেকে পরিদর্শন শুরু করে তিনি পর্যায়ক্রমে মানিকারচর, শিকিরগাঁও, বড়কান্দা, তুলাতুলি ও দড়িকান্দিসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন, এতে রয়েছে, রাধানগর, শিখিরগাঁও, মাতাবের কান্দি ডাঃ রঞ্জিত এর বাড়ী, মাতাবের কান্দি মধ্যপাড়া, দরিকান্দি সেননগর, ভাওরখোলা,

বড়কান্দা, রামপুর দুর্গাপুর, তুলাতুলী রাধা গোবিন্দ মন্দির।

‎‎এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন এবং তাদের নগদ অর্থ উপহার দেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির নব-নির্বাচিত ভারপ্রাপ্ত আহ্বায়ক আঃ অদুদ মুন্সী, সাবেক সদস্য সচিব আজহারুল হক শাহীন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সাহাব উদ্দিন, মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম, মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ-প্রার্থী মোঃ মাসরুল হক সরকার, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ-প্রার্থী মোঃ সেলিম সরকার, মেঘনা উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোসাঃ মাহমুদা আক্তার রুমা, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ-প্রার্থী মোঃ মমিনুজ্জামান মমিন, মোঃ মোহসীন ভূঁইয়াসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।