ঢাকাFriday , 23 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে মানবপাচারের শিকার দুই রোহিঙ্গা কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২

Md Salam Miya
October 23, 2026 2:22 pm
Link Copied!

৪৯

 

মোহাম্মদ হোসাইন:


কক্সবাজারের টেকনাফে মানবপাচারের শিকার ১৪ বছর বয়সী দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই রোহিঙ্গা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফের উনচিপ্রাংয়ের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন চেকপোস্টে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুতুপালংয়ের ৭ নম্বর ক্যাম্পের মোহাম্মদ ইউসুফ (৪৩) ও উনচিপ্রাংয়ের ২২ নম্বর ক্যাম্পের মোহাম্মদ ইউনুস (৩১)।

১৬ এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া দুই কিশোরের নাম সৈয়দুল আমিন ও মফিজুর রহমান। তাদের দুজনেরই বয়স ১৪ বছর। তারা উখিয়ার বালুখালীর ৮ নম্বর (ই) রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৬ অক্টোবর মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচারকারী চক্রের সদস্যরা ওই দুই কিশোরকে বালুখালী থেকে নৌকাযোগে মিয়ানমারে নিয়ে যায়। পরে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৯৫ হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে দুই কিশোরকে উনচিপ্রাং এপিবিএন চেকপোস্ট দিয়ে নিয়ে আসার সময় দায়িত্বরত সদস্যদের সন্দেহ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দুই কিশোরকে উদ্ধার এবং মানবপাচারে সম্পৃক্ততার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৬, ৭ ও ২২ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি ২৩ অক্টোবর দায়ের করা হয়। মামলা নম্বর ৮৩।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের পাশাপাশি উদ্ধার হওয়া দুই কিশোর ও তাদের পরিবারের সদস্যদের এপিবিএনের নিরাপত্তা পাহারায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।