ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ৭৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২২

Shahjahan Bashar
October 28, 2026 9:43 am
Link Copied!

১৯

স্টাফ রিপোর্টার (তাওলাদ হোসেন):

​নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।​২৮ অক্টোবর ২০২৬ তারিখে পরিচালিত এই সাঁড়াশি অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ২২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় ৩ জন, মাদকসেবী ১৪ জন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ১ জন, হত্যা মামলায় ১ জন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ৩ জন আসামি রয়েছে।​গ্রেফতারকৃত আসামি, মাদক ব্যবসায়ী ০৩ জন): ১. মোঃ আল হাসান (২৬), পিতা- গোলজার হোসেন (আলাপদী, মোগরাপাড়া) ২. রাকিব (১৯), পিতা- আলাউদ্দিন (বর্তমান ঠিকানা: বাড়ি মজলিশ) ৩. রুপা (২৭), স্বামী- রুস্তম আলী (বাড়িচিনিশ, মোগরাপাড়া)। (তাদের কাছ থেকে মোট ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৈষম্যবিরোধী মামলার আসামি (০১ জন): জামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ সুলতান (৫০), পিতা- মৃত ডঃ নেহাল উদ্দিন (মালিপাড়া)।​হত্যা মামলার আসামি (০১ জন): কবির হোসেন (৬০), পিতা- মৃত মমতাজ উদ্দিন (খালিয়ারচর, আড়াইহাজার)।​নারী ও শিশু নির্যাতন দমন আইনের আসামি (০৩ জন): ১. সোনিয়া আক্তার (৩৫), স্বামী- জাকির হোসেন (মঙ্গলেরগাঁও কান্দাপাড়া) ২. জাকির হোসেন (৩৮), পিতা- মৃত রহম আলী (মঙ্গলেরগাঁও কান্দাপাড়া) ৩. মোঃ মোস্তফা (৪৫), পিতা- মৃত মোঃ বিল্লাল (দুখঘাটা পশ্চিমপাড়া)।
​মাদকসেবী (১৪ জন): ১. দয়াল চন্দ্র দাশ (২২), ২. মোঃ হুমায়ুন (২৮), ৩. মোঃ রিফাত (২৪), ৪. শিহাব (১৯), ৫. মাকসেদুল (২৭), ৬. রানা মিয়া (৩৫), ৭. জুয়েল (২৮), ৮. অয়ন চন্দ্রশীল (২৪), ৯. মোঃ হারুন (২৮), ১০. মোঃ মুমিন (২৬), ১১. সফি উল্লাহ (২৮), ১২. কামাল হোসেন (২৮), ১৩. হাসান লস্কর (১৮), এবং ১৪. উত্তম কুমার দাস (২৬)।​সোনারগাঁ থানা পুলিশ জানায়, আটককৃত সকল আসামিকে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।